ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ৫ দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৮:০৫:০৯
বোয়ালখালীতে  ৫ দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ৫ দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা
:
এম মনির চৌধুরী রানা 
 
 চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
 
অভিযানকালে চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক ও আবিদ আহসান উপস্থিত ছিলেন।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
 
এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মা ফার্মেসিকে ১০ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, শ্যামা ফার্মেসিকে ১০ হাজার টাকা, পপুলার ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং নিরাময় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
মোট ৫টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ