ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৭:১৫:০৬
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
দারিদ্র্য জয় করে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি দেওয়া এক তরুণের জীবন থেমে গেল সন্ত্রাসীদের গুলিতে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোহান (২১)।



পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আফ্রিকার একটি দোকানে কর্মরত ছিলেন সোহান। এ সময় দোকানের মালিকও সেখানে উপস্থিত ছিলেন। ওই সময় বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে দোকানের পেছনে যান। তখন কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে গুলি চালায়।

 

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহান। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জানা গেছে, যে দোকানে সোহান কাজ করতেন, সেই বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের এক সোমালি নাগরিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের বলি হয়েছেন নিরপরাধ বাংলাদেশি ওই তরুণ এমনটাই ধারণা সেখানকার স্থানীয়দের।

 

নিহত সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা। শুক্রবার সকালে তার মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে । একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার মা।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ পাঠানো হয়েছে। উচ্চপর্যায়ে যোগাযোগের মাধ্যমে তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ