ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সাহায্য করেছে ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৫:৫৪:২৭
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সাহায্য করেছে ইউক্রেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সাহায্য করেছে ইউক্রেন
নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে ইরানের ‘শাহেদ ড্রোন’ ভূপাতিত করতে সাহায্য করেছে তার দেশ। গত সপ্তাহে জেলেনস্কি মধ্যপ্রাচ্য সফর করেন।

‘শাহেদ ড্রোন’ মোকাবিলায় ইউক্রেনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ইরান ‘শাহেদ ড্রোন’ রাশিয়াকে সরবরাহ করে।

সামাজিকমাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, ‘আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যার মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরাও রয়েছেন। আমরা কয়েকটি দেশকে দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর নিয়ে কাজ করতে হয়। আমরা কি ইরানি ‘শাহেদ’ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে তা করেছি? না, বেশ কয়েকটি দেশে। আমার মতে, এটি একটি সাফল্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ