ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে চুরির ঘটনায় আদালতে মামলা, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৫:২৪:৪৪
বাগেরহাটে চুরির ঘটনায় আদালতে মামলা, গ্রেপ্তার যুবক বাগেরহাটে চুরির ঘটনায় আদালতে মামলা, গ্রেপ্তার যুবক
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরির মামলায় আরাফাত শিকদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করা হলে আরাফাতকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার আরাফাত শিকদার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মৃত শিকদার বাদশা মিয়ার ছেলে।

এর আগে গত ২ এপ্রিল নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনায় আদালতে বাদী হয়ে ভুক্তভোগী সাজিদ রায়হান মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন— আরাফাত শিকদার, নাদিম মোল্লা ওরফে রাকিব মোল্লা ও সালাউদ্দিন মোল্লা।

মামলা সূত্রে জানা যায়, গাড়ফা গ্রামের সাজিদ রায়হানের বাড়িতে নির্মাণ কাজ চলছিল। গত ২৪ মার্চ বৈদ্যুতিক তার, বাথরুম ও টয়লেটের প্লাস্টিকের পাইপ, জি.আই ফিটিংস, পি.ভি.সি দরজা, প্লাস্টিকের দরজা, বৈদ্যুতিক মোটর চালিত পাম্প, সিড়ি তৈরির রড, সেনিটারি পাইপ, বাথরুমের দরজা চুরি করে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় গেল ২ এপ্রিল সাজিদ রায়হান বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লাহাট থানার উপ-পরিদর্শক আল আমিন খান বলেন, এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় অন্য তিন আসামিকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ