ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ২১:৩৬:৫২
​জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত ​জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান,জামালপুর: 

উৎসবমুখর পরিবেশে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে  নবাগত বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহিদুল্লাহ। সভাপতিত্ব করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক।
অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিমুল আহসান নয়ন ও হিশাম আল মহান্নাভ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হাকিম, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তি জ্ঞানেও দক্ষ হতে হবে। ভবিষ্যতে দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ