ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রাজশাহীতে হামের ভয়াবহতা: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৮:৩৯:১০
​রাজশাহীতে হামের ভয়াবহতা: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫০ ​রাজশাহীতে হামের ভয়াবহতা: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫০

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সংক্রমণে হাসপাতালটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই চার শিশু মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম বা পরিচয় প্রকাশ করেনি।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় হামের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বড় একটি অংশ বাড়ি ফিরলেও চিকিৎসাধীন অবস্থায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আইসোলেশন ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে শিশুদের মধ্যে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা দান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ