আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি আগামী শনিবার (১১এপ্রিল) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন| তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন |
মন্ত্রী ওইদিন সকাল নয়টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করবেন| সকাল দশটায় রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং দুপুর বারোটায় রেশম উন্নয়ন বোর্ডের কারখানা পরিদর্শন করবেন|
মন্ত্রী দুপুর দুইটায় সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন|#
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স