ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে মার্কিন-ইরান আলোচনা সংক্রান্ত পোস্ট মুছে ফেললেন ইরানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৬:৫৬:০৭
পাকিস্তানে মার্কিন-ইরান আলোচনা সংক্রান্ত পোস্ট মুছে ফেললেন ইরানের রাষ্ট্রদূত পাকিস্তানে মার্কিন-ইরান আলোচনা সংক্রান্ত পোস্ট মুছে ফেললেন ইরানের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করার জন্য একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদের পথে জানিয়েছিলেন ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। বৃহস্পতিবার যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তবে তিনি পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেছেন। রাষ্ট্রদূত পোস্টটি মুছে ফেলার কারণ ব্যাখ্যা করেননি।


এক্সবার্তায় দেওয়া পোস্টটিতে মোঘাদাম বলেছিলেন, ‘কূটনৈতিক উদ্যোগ বানচাল করতে ইসরাইলের ক্ষমতাসীনেরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণ সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।’


উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।এই আলোচনা শনিবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ