ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ মালয়েশিয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৬:২২:২৪
বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ মালয়েশিয়ার বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ মালয়েশিয়ার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করার পাশাপায়ি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটির মালয়েশিয়া সরকার।

 
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাতে এমন আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।


এসময় শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ এবং দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়। উভয় পক্ষই পরস্পরের জন্য অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ