ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎বাহুবলে অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচল ‎ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৬:০২:১১
​‎বাহুবলে অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচল ‎ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা ​‎বাহুবলে অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচল ‎ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা


‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের প্রধান বাজারে তীব্র যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ঘটনাস্থলে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। অফিস থেকে বের হওয়ার সময় বাজার এলাকায় যানজটের মুখোমুখি হলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন।

‎অভিযানকালে দেখা যায়, বাজার সড়কের দুই পাশে এলোমেলোভাবে যানবাহন পার্কিং করা হয়েছে এবং কিছু যানবাহন উল্টো পথে চলাচল করছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উল্টো পথে অটোরিকশা চালানোর দায়ে এক চালককে জরিমানা করা হয়।

‎স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পার্কিং ও ট্রাফিক আইন না মানার কারণে বাজার এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। তিনি ট্রাফিক আইন মেনে চলতে চালক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ