ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৩:০২:৩৬
সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধিদল সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে সৃষ্ট সংশয় সত্ত্বেও পাকিস্তানের পথে রওনা দিয়েছেন ইরানি আলোচকেরা। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ইসলামাবাদে তারা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

এক্সবার্তায় মোঘাদাম বলেন, ‘কূটনৈতিক উদ্যোগ বানচাল করতে ইসরাইলের ক্ষমতাসীনেরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণ সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার বিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ