ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের ইসলামাবাদে ২ দিনের আকস্মিক ছুটি, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১১:৩৩:৪৪
পাকিস্তানের ইসলামাবাদে ২ দিনের আকস্মিক ছুটি, নেপথ্যে কী পাকিস্তানের ইসলামাবাদে ২ দিনের আকস্মিক ছুটি, নেপথ্যে কী
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আকস্মিকভাবে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল (শুক্রবার) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার আগে দুই দিনের এ স্থানীয় ছুটি ঘোষণা করা হলো। আজ বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়েছে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন এক্সে পোস্ট করা বিজ্ঞপ্তিতে জানান, এমসিআই, সিডিএ, আইসিটি প্রশাসন, আইসিটি পুলিশ, আইইএসসিও, এসএনজিপিএল এবং হাসপাতালসহ ইসলামাবাদের জরুরি পরিষেবা অফিসগুলো এর আওতামুক্ত থাকবে।

সরকারি বিজ্ঞপ্তিতে ছুটির কোনো কারণ জানানো হয়নি। তবে ইসলামাবাদ কর্তৃপক্ষ অনেক সময় গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষ্ঠানের আগে নিরাপত্তাজনিত কারণে ছুটি বা বিধিনিষেধ ঘোষণা করে থাকে।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ