ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ও প্রায় ১৩০ লিঃ ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ০১:৪৬:০৮
ঢাকা কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ও প্রায় ১৩০ লিঃ ডিজেল জব্দ ঢাকা কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ও প্রায় ১৩০ লিঃ ডিজেল জব্দ
নিজস্ব প্রতিবেদক​


ঢাকা কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ও প্রায় ১৩০ লিঃ ডিজেল জব্দ

 

 ঢাকার কেরাণীগঞ্জে জ্বালানি সংকট নিরসনে অবৈধ মজুদবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১০| দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে র‌্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়|

এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৪/২০২৬ তারিখে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‌্যাব-১০, সদর কোম্পানীর সহযোগিতায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়| অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়| এ ঘটনায় জড়িত মোঃ রিপন মৃধা (৪৩)’কে প্রেট্রলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়| উক্ত জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে|

 প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন|

জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে| সাধারণ জনগণকে এ ধরনের অনিয়ম সম্পর্কে সচেতন থাকার জন্যও আহ্বান করা হলো|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ