ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে নিহত ৩ বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৯:২৬:২৯
নিউইয়র্কে নিহত ৩ বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম নিউইয়র্কে নিহত ৩ বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা স্ব পরিবারে নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। নিহত অপর দুজন হলেন, নিহত নাজমুল রোবেলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭) এবং অপর গাড়িতে থাকা নিউইয়র্কের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও।

আহতরা হলেন, নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি গাড়িতে থাকায় রক্ষা পেয়েছেন পরিবারের অপর সদস্যরা।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাজমুল ঢাকার ডেফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র ছিলেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা যায়, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে নতুন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান দেখতে সবাই বের হয়ে ছিলেন। নিহত নাজমুল নিজে গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম বলেন, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে।

এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে শোকের মাতম বিরাজ করছে।

নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম জানিয়েছেন, তাদের জানাজা নিউইয়র্কে আজ ( বুধবার) জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউজার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের মরদেহ দাফন করা হবে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ