আব্দুল্লাহ আল নোমান
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) সংবাদদাতা
ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলাধীন মাইজবাগ ইউনিয়নের বৈরাটী গোরস্থান দারুল উলুম মাদরাসা সংলগ্ন এলেকায় ইজিবাইক ও মোটর-সাইকেলের এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ২ ও আহত ৩ জন।
নিহতরা হলেন- উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জাহিদ হাসান(১৮) ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন(৬৫)।
এছাড়াও এ ঘটনায় গুরুত্বর আহত হলেন মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের মোস্তফা কামালের মাহমুদ হাসান জিম(১৭)-সহ আরও দুইজন।
আজ ( ৭ এপ্রিল) মঙ্গলবার বিকেল ৫ টায় এ দূর্ঘটনা ঘটে ।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে জিম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহি একটি অটোরিকশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে নেমে ধীতপুর গ্রামীণ সড়কের দিকে মোড় নেওয়ার বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোটর সাইকেল আরোহি দুইজনের মধ্যে জাহিদ ঘটনাস্থলেই নিহত হন। পরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে থাকা হাজির উদ্দিন নামে এক যাত্রী নিহত হন। জিম নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।