ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের চিলমারীর এক স্কুলের দ্বিতল ভবনের বারান্দায় নেই গ্রিল, পড়ে মারা গেলো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৫:৩৪:১৮
কুড়িগ্রামের চিলমারীর এক স্কুলের দ্বিতল ভবনের বারান্দায় নেই গ্রিল, পড়ে মারা গেলো শিক্ষার্থী কুড়িগ্রামের চিলমারীর এক স্কুলের দ্বিতল ভবনের বারান্দায় নেই গ্রিল, পড়ে মারা গেলো শিক্ষার্থী
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিমুল রাজি এ তথ্য নিশ্চিত করেছেন।
 
নিহত ওই শিক্ষার্থীর নাম হাবিবা আক্তার হাসি। সে ওই এলাকার মোঃ হামিদুল ইসলাম ও মোছাঃ মরিয়ম বেগম দম্পতির একমাত্র মেয়ে। মোঃ হামিদুল ইসলাম পেশায় নির্মাণশ্রমিক।
 
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলিমুল রাজি জানান, সোমবার দুপুরে টিফিন বিরতির সময় মোছাঃ হাবিবা আক্তার তার আরেক বন্ধুসহ দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। বারান্দায় গ্রিল না থাকায় খেলার সময় রেলিং টপকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রংপুর নেওয়ার পথে মোছাঃ হাবিবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।
 
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের স্কুল ভবনের বারান্দায় রেলিং থাকলেও গ্রিল নেই। গ্রিল থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। হাবিবাকেও প্রাণ হারাতে হতো না। ওই নকশায় করা আরও অনেক স্কুল ভবনের একই অবস্থা। এগুলোতে গ্রিল দেওয়া জরুরি। নয়তো আরও কোনও হাবিবাকে হয়তো প্রাণ হারাতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ