ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ বললেন ইসরাইলের বিরোধী নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৪:৩৭:১৫
যুদ্ধবিরতিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ বললেন ইসরাইলের বিরোধী নেতা যুদ্ধবিরতিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ বললেন ইসরাইলের বিরোধী নেতা
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিদ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে কঠোর ভাষায় সমালোচনা করে এটিকে “রাজনৈতিক বিপর্যয়” হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


লাপিদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের পুরো ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর হয়নি। জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরাইল আলোচনার টেবিলের কাছেও ছিল না।”


তিনি আরো বলেন, “সেনাবাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্ব পালন করেছে এবং জনগণ অসাধারণ ধৈর্য দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজেই যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার কোনোটিই অর্জন করতে পারেননি।”
 

নেতানিয়াহু এই যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস বা অন্তত গুরুতরভাবে দুর্বল করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তিনি এটিকে ইসরাইলের জন্য “অস্তিত্বগত হুমকি” হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিষ্ক্রিয় করা, তেহরানের প্রভাব কমানো এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর শক্তি দুর্বল করার কথাও বলেন।
 

লাপিডের মতে, “নেতানিয়াহুর ঔদ্ধত্য, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে ইসরাইলের বহু বছর লেগে যাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ