ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১২:৫২:৩৭
দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি


নিজস্ব প্রতিবেদক​

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন,
দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি।

 
আজ (বুধবার) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস‌্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ‌্য জানান।   

শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদের শূন্য সংখ্যা ৬৫৬টি এবং সদ্য সরকারিকৃত কলেজে নন-ক্যাডার প্রভাষক পদের শূন্য সংখ্যা ২ হাজার ৪১০টি। এ ছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে এবং এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের জন্য মোট ১ হাজার ৩৪৪টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি। এই শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 
আ ন ম এহছানুল হক মিলন জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ'র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ২৯ মার্চ, ২০২৬ তারিখে e-Requisition (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শূন্য পদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ