নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইসরাইলের জন্য একটি “রাজনৈতিক বিপর্যয়” এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। খবর বিবিসির।
এর প্রতিক্রিয়ায় বুধবার ইয়ার লাপিদ বলেন, “ইসরাইলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইরান অন্যতম প্রধান বিষয়। তবু যুদ্ধবিরতি নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে ইসরাইল আলোচনার টেবিলে ছিল না।”
লাপিদ আরো বলেন, “সেনা যা যা করতে বলা হয়েছিল তা করেছে, জনগণ অবিশ্বাস্য সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন, এবং নিজেই যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন সেগুলো পূরণ করতে পারেননি।