ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​গলাচিপায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড, আহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ০১:২৪:৫৩
​গলাচিপায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড, আহত ১ ​গলাচিপায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড, আহত ১
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 

গলাচিপায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে দোকানের পিছনে বিশ্রামে থাকা সুমন গাজী(৪২) নামের এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় গলাচিপা পৌর এলাকার শ্যামলী বাগ পশু হাসপাতাল রোডে। হাবিবের পেট্রোলের দোকানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসলেও আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেনি গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গলাচিপা পৌর এলাকার শ্যামলী বাগ পশু হাসপাতাল রোডের হাবিবের পেট্রোলের দোকানের মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় দোকানের পিছনে বিশ্রামে থাকা সুমন নামের এক যুবকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ প্রসঙ্গে গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন,  খবর পেয়ে আমরা দুটি ইউনিট একযোগে কাজ করে অগ্নি নির্বাপক করতে সফল হই। ব্যবসায়ী আহসান হাবিবের দোকানে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  তবে অগ্নি কাণ্ডের সূত্রপাতের কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ