ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন: র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ০১:১৫:৫৪
​ জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন: র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ​ জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন: র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সার্বিক সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মিনহাজ উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত দেবনাথ, মেডিকেল অফিসার ডা. শাহ আহমেদ নুছায়ের, ডা. মাহফুজা রওশন জাকিয়া, ডা. জয় ভৌমিক, ডা. তাপস দেবনাথ, ডা. রাকিব হাসান ফাহিম, ডা. ফারিয়া ইফাতুম হামিদা এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক শামসুন্নাহারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকলের জন্য নিরাপদ চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ