ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ২১:৪৫:৫৩
সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
সোমবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা
ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ছাইদার রহমান (৫৭) নামের ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার শয়নঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ছাইদার রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ