জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
মোঃ রাকিব হাসান, জামালপুর:
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জনের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন এবং সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিনসহ অন্যান্যরা।
বক্তারা স্বাস্থ্যসেবায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সকলের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স