ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হজযাত্রীদের প্রস্তুতিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত মৌলভীবাজারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ২০:৩২:৪৮
​হজযাত্রীদের প্রস্তুতিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত মৌলভীবাজারে ​হজযাত্রীদের প্রস্তুতিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত মৌলভীবাজারে

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু হজযাত্রীদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়, ইহরাম, তাওয়াফ, সাঈসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজযাত্রীরা জানান, এ ধরনের আয়োজন তাদের হজ পালনে সঠিক প্রস্তুতি নিতে সহায়ক হবে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ