ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মাদকের বিরুদ্ধে দেবীগঞ্জে জিরো টলারেন্স: ১১ দিনে ২৩ জনের জেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ১৯:৪২:১৮
​মাদকের বিরুদ্ধে দেবীগঞ্জে জিরো টলারেন্স: ১১ দিনে ২৩ জনের জেল ​মাদকের বিরুদ্ধে দেবীগঞ্জে জিরো টলারেন্স: ১১ দিনে ২৩ জনের জেল

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছিল। তবে সম্প্রতি প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে টানা অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। গত ১১ দিনে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৩ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে ২৫ মার্চ দন্ডপাল ইউনিয়নে একজন, ২৮ মার্চ পৌর এলাকায় একজন এবং ২৯ মার্চ পৃথক অভিযানে আরও তিনজনকে সাজা দেওয়া হয়। একই দিনে পৌরসভার নতুন বন্দর এলাকা ও পামুলী ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ৩০ মার্চ পৌরসভা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ১ এপ্রিল আরও একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ ৪ এপ্রিল চিলাহাটি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই দিনে পৃথক অভিযানে দেবীগঞ্জ পৌর এলাকায় ২০ পিস এবং চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক ও এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসনের ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আত্মগোপনে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এ সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দেবীগঞ্জে মাদকের উপদ্রব অনেকাংশে কমে আসবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
এ বিষয়ে ওসি সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে পুলিশ ও প্রশাসন যৌথভাবে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ