ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নেত্রকোনা-৩ আসনের উন্নয়ন বঞ্চনা নিয়ে সংসদে সরব এমপি হিলালী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ১৬:৫৩:১৬
​নেত্রকোনা-৩ আসনের উন্নয়ন বঞ্চনা নিয়ে সংসদে সরব এমপি হিলালী ​নেত্রকোনা-৩ আসনের উন্নয়ন বঞ্চনা নিয়ে সংসদে সরব এমপি হিলালী

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদে প্রথম বক্তব্যেই নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের উন্নয়ন বঞ্চনা, জনদাবি ও বাস্তব চিত্র তুলে ধরে আলোচনায় এসেছেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

সোমবার (৬ এপ্রিল) রাতে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এলাকার অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা ও সার্বিক উন্নয়নের ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নানাভাবে বঞ্চিত হয়ে আসছে এবং জরুরি ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ প্রয়োজন।

স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে এমপি হিলালী বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক পক্ষের নয়; বরং সকলের সম্মিলিত অবদানে তা সফল হয়েছে। তিনি রাজনৈতিকভাবে এ বিষয়কে এককভাবে দাবি করার প্রবণতা থেকেও বিরত থাকার আহ্বান জানান।

সংসদে তাঁর এই বক্তব্যের পর এলাকায় বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, জনগণের দাবি ও সমস্যাগুলো জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে তিনি উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ