বাহুবল বাজারে যত্রতত্র পার্কিং: ৩ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা
বাহুবল বাজারে যত্রতত্র পার্কিং: ৩ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল বাজারে যত্রতত্র যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করায় তিন ব্যক্তিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে বাজার এলাকায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে পৃথক তিনটি মামলায় তিনজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স