ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ১২:২৭:৩২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এলাকা থেকে একটি  কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, কোয়ার্টারের একটি কক্ষের আশপাশে সাপটি দেখতে পেয়ে বাসিন্দারা দ্রুত বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। পরে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। তবে সাপটি কোথা থেকে এসেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিষধর সাপের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে বসবাসরত কোয়ার্টারের বাসিন্দারা এখন ভীতির মধ্যে রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং কোয়ার্টার এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ