ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ১২:০৯:৪১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, ১০ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, ১০ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে । মহাসড়কের দুই পাশেই বেরিকেট দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা । এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাসা কোম্পানির শ্রমিকরা ।‌

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না দেওয়ায় তারা পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন । এখন অনিয়ম প্রান্তিক ও অবৈধভাবে কোম্পানি বন্ধের পাঁয়তারা করা হচ্ছে । শীঘ্রই বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব ।

নাসা গ্রুপের তাসলিমা আক্তার নামে একজন কর্মী জানান, আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে আমরা সারা দিন মহাসড়ক অবরোধ করে রাখব । আমরা পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি । অনেকদিন ধরে আমরা বেতন পাই না ।

ফেনী থেকে ঢাকায় যাচ্ছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম । তিনি আমার দেশকে জানান, হঠাৎ করেই মহাসড়কে দেখলাম কিছু লোক অবস্থান নিল । মহাসড়ক পুরাপুরি বন্ধ করে দিয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে । দাবি আদায়ের জন্য মহাসড়ক কেন অবরোধ করতে হবে ।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, কিছুক্ষণের মধ্যে মহাসড়ক না ছাড়লে আমরা প্রয়োজনের ব্যবস্থা নেব ।‌

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ