ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ০০:৪৪:৫৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে মানববন্ধন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত ও সাময়িকভাবে বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়। র‍্যালিটি ভূরুঙ্গামারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা অযাচিতভাবে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, যা শিক্ষা পরিবেশকে বিঘ্নিত করছে এবং শিক্ষার্থীদের মাঝে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।বক্তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের স্থায়ীভাবে অপসারণের আহ্বান জানান।
 
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
 
কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ বলেন, শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত রাখতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ সালাম, মোঃ ইফতেখারুল ইসলাম শ্যামা, মোঃ গোলাম ইয়াছিন, যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্তসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জামায়াতের ছাত্র নেতা মোঃ খোরশেদ আলম।
 
উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাবেক প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
 
 
 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ