নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা
নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১৪টি মামলায় ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে নবীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানায়, বাজার এলাকায় সড়কের পাশে অবৈধভাবে ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী রাখার কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষিতে জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক দখল করে বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী রাখার অভিযোগে ১৪ জনকে পৃথকভাবে আসামি করে মামলা করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স