ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব মাদকমুক্ত সমাজ: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ২০:৫৭:৪২
​সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব মাদকমুক্ত সমাজ: জেলা প্রশাসক ​সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব মাদকমুক্ত সমাজ: জেলা প্রশাসক

মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেছেন, “সবাই আন্তরিক হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।” তিনি মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা পুলিশের মাধ্যমে এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই মাদকসহ সকল অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সোমবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের চারদিকে সবুজের সমারোহ এ জেলার কৃষি সম্ভাবনার প্রমাণ বহন করে। এখানকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের মোট খাদ্য চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পঞ্চগড় থেকেই উৎপাদিত হয়। এ জেলার কৃষকরা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম সক্রিয় অংশীদার।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন—দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (মোঃ তবারক হ্যাপি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ কে ভূঁইয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ