ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ২০:৫৩:১৯
কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।
 
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ বলেন, বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘কু’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন, কিন্তু কুমিল্লার নামে করবেন না।

সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে কুমিল্লাকে ‘ময়নামতি’ ও ২০২২ সালে ‘মেঘনা’ নামে বিভাগ করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ