নেত্রকোনায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ফুচকা ও জিরা জব্দ
নেত্রকোনায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ফুচকা ও জিরা জব্দ
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা ১,৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করা হয়।
এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার রিপন মিয়া (২৫) এবং নেত্রকোনা সদর উপজেলার জসিম উদ্দিন (৩৫)।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে আটক দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স