ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গিকারের বাস্তবায়ন চায় টিআইবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১২:৩২:৫৩
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গিকারের বাস্তবায়ন চায় টিআইবি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গিকারের বাস্তবায়ন চায় টিআইবি
নিজস্ব প্রতিবেদক
সংস্কার ও বিচার বিভাগ, দুদক ও স্বাধীন মানবাধিকার কমিশন নিয়ে সরকারের যে অঙ্গিকার তার বাস্তবায়ন দেখতে চায় ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

 
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি প্রধান কার্যালয়ে একথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।



ড. ইফতেখারুজ্জামান বলেন, গত ১ মাসেও দুদকে চেয়ারম্যান পদায়ন করা হয়নি। কমিশন কার্যকর না থাকলে মামলা হবে কী-হবে না, তদন্ত হবে কী-হবে না তা নিয়ে সংশয় থাকে। আগেও দুদক কার্যকর ছিল না এটা আমরা বলেছি।
 

তিনি বলেন, অতীতে শাসনব্যবস্থায় আমরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি দেখেছি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের স্বদিচ্ছা রয়েছে কী-না তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কয়েকদিন আগে সরকারি দলের মহাসচিব বলেছেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা সরকারের এ অঙ্গিকারকে বাস্তবায়ন দেখতে চাই।
 

সংবাদ সম্মেলনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন— টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ ও কমিনিউকেশন) মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও পরিচালক (রিসার্চ আন্ড পলেসি) মো. বদিউজ্জামান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ