ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নুপুর চুরির অপরাধে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১২:৩১:২৭
নুপুর চুরির অপরাধে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর নুপুর চুরির অপরাধে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পেীর শহরের সরকারপাড়ায় নুপুর চুরি করার অপরাধে এক নারীকে বেধে নির্যাতন করা হয়েছে। তার স্বামীকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার সন্ধার আগে এ ঘটনা ঘটে। ঐ নারীর নাম রুপালী। স্বামীর নাম ইমরান।


জানা গেছে, সরকারপাড়ার সাজ্জাদের কন্যা তাসমিনের পায়ের নুপুর খুলে নেয়ার অভিযোগে রুপলী ও তার স্বামীকে আটক করে নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুটিতে বাধা হয় রুপালীকে। শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। মাথা ন্যাড়া করে দেওয়া হয় ইমরানের। ইমরানকে ছেড়ে দেওয়া হলেও পরে রুপালীকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করে ঐ শিশুর ভাই সৌরভ।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকীম জানান, স্থানীয়রা রুপালীকে আটক করে থানায় দেয়। তার বিরুদ্ধে নুপুর চুরির মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ