ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১২:১৫:৪০
হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আজ সোমবার শুনানি হওয়ার কথা।
 
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হওয়ার কথা। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তৎকালীন যুগ্ম কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান এবং পরে এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায় ও মোহাম্মদ আব্দুল বাতেন।

গত ৮ মার্চ এ মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। একই সঙ্গে শুনানির জন্য সময় চান। এরই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে।

এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

২০১৬ সালের ২৫ জুলাই গভীর রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ যুবককে গুলি করে হত্যা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ