ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার; ০৩ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১১:৪৪:৫৬
র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার; ০৩ জন মহিলা মাদক  ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার; ০৩ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক


র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার; ০৩ জন মহিলা মাদক  ব্যবসায়ী গ্রেফতার
 
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৫/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.১৫ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের অন্তর্গত ০৭ নং ওয়ার্ডস্থ সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের হেফাজতে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। রুপালী (৪৩), পিতা- মৃত ওয়াহেদ আলী, মাতা- মোছাঃ লুৎফা বেগম, সাং- আক্কেলপুর, থানা- আক্কেলপুর,  জেলা- জয়পুরহাট, ২। স্মৃতি আক্তার (২৪), পিতা- মন্টু, মাতা- আঙ্গুরী, সাং- সাপমারা, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা এবং ৩। মোছাঃ মোমেনা খাতুন (৪৯), পিতা- লুৎফর প্রামানিক, মাতা- ফিরোজা বেগম, সাং- চেঁচড়া, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে  এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ