ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ০১:২৮:০২
ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায় ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়
 
 
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ও শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাস্তায় গাছের গুড়ি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
 
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন স্থানে তদারকি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে দুই আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
 
অভিযানের অংশ হিসেবে শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ