ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ২২:৪৯:৫৪
​বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার ​বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘায় ভটভটি চাপায় সিএনজি চালকসহ চারজন নিহতের মামলার পলাতক আসামি মোঃ আলমগীরকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১টায় মহানগরীর শাহমখদুম থানার সিটিহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নিমতলা এলাকার বাসিন্দা।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত ৯ মার্চ সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডিপুর এলাকায় একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

ঘটনার পর বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আলোচিত এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলমগীর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ