ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে হামলা: আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৯:৫৬:২৪
পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে হামলা: আইআরজিসি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে হামলা: আইআরজিসি
নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে ইরানের জ্বালানি স্থাপিনা ও সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

 
ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তেহরানের পশ্চিমে কারাজ শহরের একটি সেতু এবং পেট্রোকেমিক্যাল শিল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে।


আইআরজিসি আরো সতর্ক করে জানিয়েছে, যদি বেসামরিক স্থাপনায় পুনরায় হামলা করা হয়, তবে তারা ‘আরো শক্তিশালী ও ব্যাপকভাবে’ দ্বিতীয় দফা হামলা চালাবে।

 
এদিকে, পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে জ্বালানি অবকাঠামো ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনাগুলোতে হামলা চালানো হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ