ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলায় উদ্বেগ প্রকাশ ডব্লিউএইচও প্রধানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৭:১০:০৬
ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলায় উদ্বেগ প্রকাশ ডব্লিউএইচও প্রধানের ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলায় উদ্বেগ প্রকাশ ডব্লিউএইচও প্রধানের
নিজস্ব প্রতিবেদক
মার্কিন-ইসরাইলি হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। খবর আলজাজিরার।



সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় টেড্রোস বলেন, ‘এই হামলা একটি কঠিন সতর্কবার্তা—এ ধরনের আঘাত পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে, যার স্বাস্থ্যগত প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করতে পারে। সংঘাত যত বাড়ছে, ঝুঁকি ও হুমকিও ততই বাড়ছে।’



এর আগে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে এবং ধ্বংসাবশেষ পড়ে কেন্দ্রটির এক কর্মী নিহত হয়েছেন।

 
উল্লেখ্য, বুশেহর ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি প্রায় আড়াই লাখ মানুষের আবাসস্থল বুশেহর শহরে অবস্থিত এবং দেশটির গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ