ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাঈে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমত্রী স্বপ্ন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৪:৫৯:৪৭
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাঈে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমত্রী স্বপ্ন। পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাঈে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমত্রী স্বপ্ন।
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। বিকৃত তথ্য ও অপতথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি ধ্বংস হওয়ার পাশাপাশি নানাবিধ বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অপতথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা চলবে না এবং জনগণের কাছে সংবাদ পৌঁছানোর আগে প্রতিটি গণমাধ্যমকে তা যাচাই করে নিতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে ফ্যাক্ট চেকিংয়ের শর্তটি নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকরা সরকারের এই উদ্যোগকে সমর্থন করবেন। ফ্যাসিবাদের সময়ে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করার প্রবণতার সমালোচনা করে মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং পুরো তথ্য ব্যবস্থাপনাকে সময়োপযোগী করে গড়ে তোলা হবে। সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদের সভাপতিত্বে এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালিদ হাসান পরাগ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা, জয়নুল আবেদীন রানা, আলী আহসান মনজু, প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস এবং আহ্বায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান পান্নু। সভায় উপস্থিত ছিলেন, সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, উপজেলা জাসাস নেতা জাহাঙ্গীর আলম সেলিম ও মিজানুর রহমান ফুল, যুবদল নেতা আশিফ আল আলীম রাজিব এবং তাঁতীদল নেতা কামরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ