ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৪:১৮:৫০
অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা জানালেন মন্ত্রী অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে আজ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী তিনি।

 
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে। আগামী দুই-একদিনের মধ্যেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রোববার (৫ এপ্রিল)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ