নিজস্ব প্রতিবেদক
আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ইরানের হামলা চালিয়েছে ইরান। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষয়ক্ষতি নিরূপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে।’
বিবৃতিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে গালফ নিউজ জানায়, আবুধাবি কর্তৃপক্ষ বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে লাগা একাধিক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপণ কর্মীসহ বিভিন্ন সংস্থা। সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এর আগে রোববার সকালে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায় যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেই আকাশপথের হুমকি ও ধেয়ে আসা প্রজেক্টাইলগুলো প্রতিহত করে।
বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং রিয়েল-টাইম সতর্কবার্তার জন্য সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে।