ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১২:১৮:৪৯
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
 
নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

 
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।


ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ