ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ২৪ ঘন্টার অভিযানে ৩০ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১১:৫৩:২৯
মেঘনায় ২৪ ঘন্টার অভিযানে ৩০ জেলে আটক মেঘনায় ২৪ ঘন্টার অভিযানে ৩০ জেলে আটক
রাহাদ সুমন,বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর অংশে শনিবার ২৪ ঘন্টার অভিযানে ৩০ জন অসাধু জেলেকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ি হিজলার জাটকা নিধন প্রতিরোধ ও পাঙ্গাশের পোনা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। শনিবার গত ২৪ ঘন্টার এ অভিযানে মোট ৩০ জন অসাধু জেলেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ০৫-০৪-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ