ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, বাজেট সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ২০:১০:১৩
প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, বাজেট সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, বাজেট সহায়তার আশ্বাস
 
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিদল।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে কিভাবে কাজ করবে সরকার সেই বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন ইনভেস্টমেন্ট নিয়ে কিভাবে কাজ করবে তা নিয়েও কথা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আগামীর উন্নয়ন ও জ্বালানি সংকটসহ যেসব বিষয় নিয়ে চাপ সৃষ্টি হয়েছে তা থেকে বের হতে বাজেট সহায়তায় সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কিভাবে সহযোগিতা করবে সেই বিষয়েও আলোচনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ