ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৯:৪৬:০৩
বানারীপাড়ায় খালে ভাসছিল  ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ
 
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সন্ধ্যা নদীর শাখা এ খালে লাশটি

ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য  বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলী শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। এ প্রসঙ্গে 

 
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খালে ভাসমান অবস্থায় ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলীর লাশটি উদ্ধার করে তার মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ