ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৮:৫৮:২২
জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর
 
 
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগণের মতামত গুরুত্বের সাথে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা হবে। শনিবার দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।


ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সব জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে। একইসাথে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সুযোগ ও সম্ভবনা চিহ্নিত করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।
 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছর এবং আগামী পঞ্চ বার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগনকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ